শিক্ষার্থীরা অস্বস্তিতে পড়ে এমন সিদ্ধান্ত নেওয়া হবে না: উপদেষ্টা

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

নতুন পাঠ্যক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে শিক্ষার্থীরা অস্বস্তিতে পড়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান তিনি।

দায়িত্ব পাওয়ার পর রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, ‘একটা নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল ২০২১ সালে। এতদিন ধরে মাঠপর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে গবেষণার তথ্য তৈরি হয়েছে। আমার কাছে আছে। পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে। সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে সেটা বাস্তবায়ন করা এখন খুবই কঠিন।’

উপদেষ্টা বলেন, ‘এটা আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও মনে করছি না। নতুন শিক্ষাক্রমকে খুব সম্ভবত কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। এটার বাস্তবায়ন তো খুব ভালোও হচ্ছে না। বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে।

‘আমরা যাই করি না কেন, এই সাময়িক সময়ে আমরা আগের যে শিক্ষাক্রম, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু এমনভাবে করবো যারা এরই মধ্যে ঢুকে গেছে, তাদের যেন কোনো অস্বস্তি না হয়। শিক্ষকদের যেন অস্বস্তি বোধ না হয়।’ বলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, ‘যে শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য না, সেটাকে তো রাখা যাবে না।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আগেরটাতে ফিরে যাবো ধাপে ধাপে। এমনভাবে যাবো যেন ডিসকন্টিনিউটি না হয়। শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তি সৃষ্টি না হয়। তবে কীভাবে যাবো সেটি একটি ফর্মুলার বিষয়। বিষয়টি জটিল।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

#

ঢাকার কাঁচাবাজারে দাম বাড়ানোর প্রতিযোগিতা

#

কেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের শ্বেতপত্র প্রকাশ করা উচিত

#

শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে:উপদেষ্টা নাহিদ

#

আগামীকাল বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন

#

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসছেন, প্রশ্ন জামায়াত এমপির

#

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন : প্রধানমন্ত্রী

#

প্রধান উপদেষ্টার আহ্বান সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার

#

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিলে ৫০ লক্ষ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

Link copied