চুয়াডাঙ্গায় মা গেলেন ভোটকেন্দ্রে, বাড়িতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

Megna Tv

২১ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মায়ের ভোট দিতে যাওয়ার সময় বাড়িতে রেখে যাওয়া হাসান (৩) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোরদ গ্রামে তার নানাবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাসান উপজেলার হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাইল হোসেনের স্ত্রী যমজ দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও ভোট দিতে কেন্দ্রে যান। এ সময় যমজ শিশু হাসান ও হুসাইনকে বাড়িতেই রেখে যাওয়া হয়। ভোট দিয়ে ফিরে এসে হুসাইনকে ঘরে পাওয়া গেলেও হাসানকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার মা। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়।

স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, ‘সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জুলাই গণহত্যা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে: ফলকার টুর্ক

#

১১ বছরের শিশু রিহান হত্যা মামলার এজাহারনামীয় ০৩ আসামী গ্রেফতার

#

কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন

#

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না হলেও কমেছে ডিমের দাম

#

গণভবনে আসছেন আট হাজার জনপ্রতিনিধি

#

স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি

#

রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টমেন্ট’র প্রেসিডেন্ট ফারুক ও সাধারণ সম্পাদক মনোয়ার নির্বাচিত

#

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সেই ফয়সালের স্ত্রীসহ গ্রেপ্তার ৩ জনের বিষয়ে যা জানা গেল

#

ক্ষমা পেলেন আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

#

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল তুমব্রুর ইলিয়াসের ঘরে

Link copied