শাকিল আহমেদ ও ফারজানা রুপা ডিবিতে

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপা

আলোচিত সাংবাদিক দম্পতি একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সঙ্গে তাদের মেয়েও রয়েছেন।

আজ বুধবার বিকেলে ডিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটকের পর শাকিল ও রুপা দম্পতির সঙ্গে তাদের মেয়েকে আজ সকাল ৮টা ১০ মিনিটের দিকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে তারা সেখানে রয়েছেন।

জানা গেছে, আজ সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যেতে চেয়েছিলেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারাজান রুপা। এ জন্য বিমানবন্দরে গিয়েছিলেন তারা।

তবে বিমানবন্দরে ডিবির একটি দল গিয়ে জানায় যে, তাদের ‍দুজনের বিরুদ্ধে রাজধানীর একটি থানায় মামলা রয়েছে। পরে সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শাকিল ও ফারজানা দম্পতিকে নিয়ে যায় ডিবি। এ সময় সঙ্গে ছিল তাদের মেয়ে।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ (হেড অব নিউজ) ও ফারজানা রুপাকে (প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টার) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied