ম্যাচের সেরা মুশফিক পুরস্কারের টাকা দেবেন বন্যার্তদের

Megna Tv

২১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মুশফিকুর রহিম

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ে সবচেয়ে বড় অবদান মুশফিকুর রহিমের। ১৯১ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। এই পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ তিনি বিলিয়ে দেবেন ফেনী ও নোয়াখালীসহ বাংলাদেশের বন্যায় আক্রান্তদের সহায়তায়।

আজ রবিবার অবিস্মরণীয় জয়ের পর এই ঘোষণা দেন মুশফিক। জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টেও একটি পোস্ট দিয়েছেন মি. ডিপেন্ডেবেল। সেখানে এই তারকা ব্যাটার লেখেন, ‘এই জয় বাংলাদেশের সকল মানুষের।’ 

রাওয়ালপিন্ডিতে টেস্টের প্রথম দিনের খেলা বেশিরভাগই বৃষ্টির কবলে পড়ে ভেস্তে যায়। দিনের শেষের ভাগে টসে হেরে ব্যাটিং করতে নামে পাকিস্তান। দ্বিতীয় দিনের শেষ সেশন পর্যন্ত ব্যাটিং করে স্কোরবোর্ডে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক শান মাসুদ। ওই দিনই শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতকিরা। তাদের লক্ষ্য ছিল এই সময়ে দুয়েকটি উইকেট তুলে নেওয়া। তবে সেই ইচ্ছা পূরণ হতে দেননি বাংলাদেশের দুই ওপেনার। 

বাংলাদেশ পুরো তৃতীয় দিন ও চতুর্থ দিনের শেষ বিকেল পর্যন্ত ব্যাটিং করে ৫৬৫ রানে অলআউট হয়। এই সময়ে দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে ছিলেন মুশফিক। কার্যকরী সব জুটি গড়েছেন সাদমান ইসলাম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের নিয়ে। শেষ পর্যন্ত সম্ভাবনা জাগিয়েছিলেন ডাবল সেঞ্চুরিরও। তবে মাত্র ৯ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিশ্চয়ই এবার ম্যাচ জয়ের আনন্দে মুছে যাওয়ার কথা মি. ডিপেন্ডেবলের।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied