যশোরে দিনভর বৃষ্টি, শহরের নিম্নাঞ্চল প্লাবিত

Megna Tv

১৭ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
যশোর শহরের কয়েকটি নিচু এলাকা ডুবে গেছে

সকাল সাড়ে ১০টার দিকে রিকশা নিয়ে বের হয়েছেন শরিফুল ইসলাম (৫৫)। দুপুর পৌনে ১টা নাগাদ আয় হয়েছে একশ টাকারও কম। মহাজনকে দিতে হবে আড়াইশ টাকা। কিন্তু, রাস্তায় লোকজনের চলাচল খুবই কম। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয় যশোরে। শনিবারও একইভাবে ঝরেছে বৃষ্টি। তবে, আজ ভোর থেকেই ঝরছে অঝোর ধারায়।

রবিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত যশোরে রেকর্ড করা হয়েছে ৫৯ মিলিমিটার বৃষ্টি। দুপুর সাড়ে ১২টার দিকে যশোর বিমানবন্দর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী, রবিবার সারাদিন বৃষ্টিপাত চলবে। সন্ধ্যার পরে একটু ধরে আসতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

এদিকে, বিরামহীন বৃষ্টিতে যশোর শহরের কয়েকটি নিচু এলাকা ডুবে গেছে। ওইসব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। টানা বর্ষণে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয় ও জলাবদ্ধ এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ১৪০ হেক্টর জমির আগাম শীতকালীন সবজির ক্ষেত।

শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকার বাসিন্দা জিল্লুর রহমান জানান, তাদের এলাকাসহ ষষ্টীতলা, টিবি ক্লিনিক এলাকা, চার খাম্বা মোড়, ভোলা ট্যাংক রোড, খড়কী, শংকরপুর এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়া শহরের স্টেডিয়ামপাড়া, মিশনপাড়া, উপশহর, চাঁচড়া, কারবালা, এমএম কলেজ এলাকা, নাজিরশংকরপুর, বকচর, আবরপুরসহ বেশ কয়েকটি এলাকাও বৃষ্টিতে তলিয়ে গেছে।

যশোর সদরের আব্দুলপুর গ্রামের সবজি চাষি আমিন উদ্দিন বলেন, ‘আমাদের এলাকার মূলা, পটল, বাঁধাকপিসহ বীজতলা তলিয়ে গেছে। বৃষ্টির কারণে কৃষি কর্মকর্তারা এখন গ্রামে অবস্থান করছেন।’

চূড়ামনকাটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরুণ বিশ্বাস বলেন, ‘বৃষ্টি যদি আজকালের মধ্যে শেষ হয়, তবে এখানকার পানি নেমে যাবে। মাঠে এখন আউশ ও আমন ধান রয়েছে। এ ছাড়া মুলা, পটল, লাউ, বাঁধাকপি ইত্যাদি রয়েছে। এ ছাড়া নতুন বীজতলাও পানিতে নিমজ্জিত। যদি বৃষ্টি তিন-চার দিন ধরে হয়, তাহলে বীজতলার ২০ শতাংশ নষ্ট হয়ে যাবে।’

যোগাযোগ করা হলে যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার জানান, শনিবার থেকে শুরু হওয়া ভারি বর্ষণে জেলার ১৪০ হেক্টর সবজির ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। এসব ক্ষেতে কৃষকরা আগাম শীতকালীন সবজি, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, পালংশাক চাষাবাদ করেছিলেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত শতকরা ২৫ ভাগ কৃষিজমি ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঈদে মিলতে পারে টানা ১২ দিনের ছুটি

#

জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল ৪ আগস্ট : উদবাতুল বারী আবু

#

ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন

#

১১ বছরের শিশু রিহান হত্যা মামলার এজাহারনামীয় ০৩ আসামী গ্রেফতার

#

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর, আহত ১৫

#

ঈদযাত্রায় যানজটের ঝুঁকি যে ২০৭ এলাকায়

#

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

#

গাজীপুরে চাকরির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি

#

একাত্তরে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন তাদের কাছ থেকে যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে - মনিরুল হক চৌধুরী এমপি

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied