পদ্মায় ফেরিডুবি

Megna Tv

২৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি:সংগ্রহ

বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা ছয়জনকে জীবিত উদ্ধার করেছেন। এছাড়া চারজন সাঁতরে কূলে আসেন। তবে ফেরিচালকের সহকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম খালেদ মাহমুদ নেওয়াজ দৈনিক আমাদের সময়কে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরিটি।পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। উদ্ধারকারী জাহাজ হামজাকে খবর দেওয়া হয়েছে। ফেরিতে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। শুধু ফেরিচালকের সহকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে রজনীগন্ধা ফেরি ডুবে যাওয়ার খবর পান তারা। এরপর আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। এছাড়া ঢাকার সিদ্দিক বাজার থেকে আরও একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থানের উদ্দেশে রওনা দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ছয়জনকে জীবিত উদ্ধার করেছেন। কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এর আগে ২০২১ সালের ২৭ অক্টোবর ১৭টি ট্রাক, একটি প্রাইভেটকার ও আটটি মোটরসাইকেল নিয়ে দৌলতদিয়া ঘাটে ডুবে যায় ফেরি শাহজালাল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সাবেক বিচারপতি মানিক ওসমানী হাসপাতালে, অস্ত্রোপচার সম্পন্ন

#

ওসমান হাদি ছাড়াও নজরুল সমাধিসৌধে আরও যারা শায়িত

#

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

#

১৩ কোটি টাকার ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে বিএনপি: ডা. জাহিদ

#

নগদহাট বাংলাদেশ লিমিটেডের ৫ম বর্ষে পদার্পণে সেলিব্রেশন অনুষ্ঠান ও উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

#

ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি, শুরুতেই ৫ জন ফিরে পেলেন প্রার্থিতা

#

এসএসসিতে পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ

#

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা

#

মনোনয়নের দাবীতর কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা

#

মাদকাসক্ত ভাইয়ের হাতে আরেক ভাই খুন

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied