বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ চায় ভারত
৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
ইলিশ মাছ ।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবারও ৫ হাজার টন ইলিশ মাছ আমদানি করতে চায় ভারত। কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন আসন্ন দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চায়। ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে চিঠি পাঠিয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের দৈনিক আজকাল পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের পরিকল্পনা রয়েছে গত বছরের চেয়ে এ বছর বেশি পরিমাণে ইলিশ রপ্তানি করার। ২০২২ সালে ২ হাজার ৯০০ টন পাঠানোর অনুমতি পেলেও রপ্তানিকারকরা ১ হাজার ৩০০ টন পাঠাতে পেরেছিলেন।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আজকাল জানায়, যেসব প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হবে, তারা সে অনুযায়ী কাজ করছে কিনা- তা কঠোর নজরদারিতে রাখবে সরকার।