এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Megna Tv

২৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। ১০ জেলার ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রতিটি ফ্যামিলি কার্ডে মাসিক ২ হাজার ৫০০ নগদ টাকা সহায়তা করা হচ্ছে। এটি নারীর অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের এক আন্তর্জাতিক রোল মডেল। একইভাবে ১০টি সুবিধা ও নগদ অর্থায়ন সংবলিত কৃষক কার্ড পেলে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা উপকৃত হবেন।

তিনি বলেন, দায়িত্বগ্রহণের পর সরকার ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে। পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম বাড়ানো হবে।

মাহদী আমিন বলেন, সামনের দিনগুলোতেও যেকোনো ভুল-ত্রুটি আপনারা যুক্তিসংগত সমালোচনার মাধ্যমে তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের ইতিবাচক উদ্যোগ ও জনকল্যাণমূলক পদক্ষেপে পাশে থাকবেন, এটিই আমাদের প্রত্যাশা। কারণ আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের সমৃদ্ধ করে। মুখপাত্র হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হলো প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার নীতিমালা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় তার গ্রহণ ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগকে একটি স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা। 

উল্লেখ্য প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা নিজ নিজ দপ্তরসংক্রান্ত বিষয়ে যথারীতি বক্তব্য দেবেন এবং সংসদ সদস্যরা তাদের নির্বাচনি এলাকা ও সংশ্লিষ্ট বিষয়ে স্বাভাবিকভাবেই মতামত তুলে ধরবেন। আমাদের দায়িত্ব মূলত প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত রাষ্ট্রীয় কার্যক্রম ও জনগণের কল্যাণে তার নিরলস প্রচেষ্টাকে যথাযথভাবে উপস্থাপন করা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied