কুমিল্লায় আন্ত:জেলা ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার তিতাস ও দাউদকান্দি এলাকায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় জড়িত আন্তজেলা ডাকাত চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।


পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে তিতাস উপজেলার উজিরাকান্দি এলাকায় মোছা. নাছরিন আক্তারের বাড়ির গেটের তালা ভেঙে একদল ডাকাত প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ও মারধর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ ঘটনায় তিতাস থানায় পেনাল কোডের ৩৯৫ থেকে ৩৯৭ ধারায় মামলা (নং-১৪) দায়ের করা হয়।

একই রাতে কাকিয়াখালী এলাকায় মঞ্জুরা বেগমের বাড়িতেও একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে। এ ঘটনায় তিতাস থানায় আরেকটি মামলা (নং-১৫) রুজু হয়।


মামলা দুটির তদন্তে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার, দেবিদ্বার সার্কেলের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও দাউদকান্দি মডেল থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস ও দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে লুণ্ঠিত মালামালের মধ্যে একটি স্বর্ণের চেইন, তিনটি স্বর্ণের কানের দুল, রূপার নূপুর ও চেইন, সিটিগোল্ডের গহনা, ৩৭ হাজার ২৪৭ টাকা নগদ অর্থ, বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, দুটি সিএনজি, দেশীয় অস্ত্র (ছুরি, কাটার, শাবল, লোহার রড), বিভিন্ন ব্র্যান্ডের দুধের প্যাকেট ও কৌটা, ডিজিটাল ক্যামেরা, রাউটার, টর্চলাইট, ব্লেন্ডার মেশিন, মুখোশ ও ট্রাভেল ব্যাগসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

#

হত্যার পরে লাশে আগুন অতিরিক্ত পুলিশ সুপার কাফীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে

#

এ.এস.টি ভূঁইয়া ডিস্ট্রিবিউশন এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

#

ছুটির দিনে জমজমাট প্রচারণা

#

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন তারেক রহমান

#

তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা - মনিরুল হক চৌধুরী

#

শিক্ষার্থীরা অস্বস্তিতে পড়ে এমন সিদ্ধান্ত নেওয়া হবে না: উপদেষ্টা

#

পত্র জমা না দেওয়া পর্যন্ত শিক্ষা চত্বরে থাকবেন শিক্ষার্থীরা

#

খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে ১২ নির্দেশনা

#

ড. আহসান এইচ মনসুর হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

Link copied