বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ৩৬

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগ্রহ

ইরানে চলমান বিক্ষোভে গত ১০ দিনে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘাতে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের সঙ্গে সংঘাত এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৭৬ জনকে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) অন্তত ৩৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। আর দুজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত। তবে ইরান সরকার এখন পর্যন্ত এ বিষয়ে দাপ্তরিকভাবে কোনো তথ্য জানায়নি।

ইরানের মোট ৩১টি প্রদেশের ২৭টিতেই ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এইচআরএএনএর প্রতিবেদনে বলা হয়েছে, এই ২৭টি প্রদেশের ৯২টি শহরে ২৮৫টি স্থানে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।

ইরানের মুদ্রা ইরানি রিয়েলের ধারাবাহিক অবনতি ও অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জেরে রাজধানী তেহরান ও অন্যান্য শহরের দোকানমালিকরা গত ২৮ ডিসেম্বর ধর্মঘট ডাকেন এবং বিক্ষোভ মিছিল করেন। পরের দিন ২৯ ডিসেম্বরও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান ব্যবসায়ীরা এবং এদিন তাদের আন্দোলনে যোগ দেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর মধ্যে গত ২ জানুয়ারি শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ‘তেহরানে ইসলামপন্থী সরকার যদি বিক্ষোভকারীদের দমনে নিষ্ঠুর পন্থা অবলম্বন করে, তাহলে যেকোনো সময় ইরানে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র।’

প্রেসিডেন্ট ট্রাম্প এই হুমকি দেওয়ার পর কিছুটা সতর্ক হয় ইরানের সরকার। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শত্রুদের কাছে নতিস্বীকার করবে না ইরান।’

ইরানের বিচারমন্ত্রী গোলাম হোসেনইন মোহসেনি গত ৫ জানুয়ারি সোমবার এক বিবৃতিতে বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ উল্লেখ করেন। জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার জনগণের অভাব-অভিযোগ শুনতে আগ্রহী, তবে এক্ষেত্রে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আপনার দাঙ্গাবাজদের দ্বারা প্রভাবিত হবেন না।’

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে হতাহতের খবরে ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন। একই সঙ্গে আর কোনো হতাহতের ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শান্তির ‘আভাস’ দেখছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

#

নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

#

ভারতীয় সংবাদমাধ্যমে হাসিনার দাবি যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন না দেওয়াতেই ক্ষমতা থেকে সরানো হয়েছে

#

পশ্চিমবঙ্গের রাজপথে রাতভর বিক্ষোভ

#

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেই ইরানের’

#

শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা, বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে বললেন প্রধানমন্ত্রী

#

এফ - ১৬ বিধ্বস্ত হওয়ার পর বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

#

আজকের বাজারে সোনার ভরি কত?

#

উত্তাল ইসলামাবাদ, আটক-ধরপাকড়েও পিছু হটছে না ইমরান সমর্থকরা

#

সাংবাদিকসহ ৯২ মার্কিন নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied