বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান আমেরিকার, সেনাবাহিনীকে স্যালুট

Megna Tv

১৬ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সেনাবাহিনীকে স্যালুট

রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে। আমরা সামনের দিনগুলোতে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মার্চ টু ঢাকা কর্মসূচির বিপরীতে সোমবার সারাদেশে কারফিউ জারি করে সরকার। কিন্তু ছাত্র-জনতা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে আসে। তখন সেনাবাহিনীর নেওয়া ভূমিকাকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রশাসন।

সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, এটি যদি সত্য হয় যে, সেনাবাহিনী আইনানুগ প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমনপীড়নের আহ্বানকে প্রতিহত করেছে, তবে তা একটি ইতিবাচক অগ্রগতি হবে। তিনি বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তন পরিচালনার আহ্বান জানাচ্ছি।আরেক প্রশ্নের জবাবে মার্কিন মুখপাত্র বলেন, আমরা চাই, বাংলাদেশের জনগণই ভবিষ্যৎ সরকারের বিষয়ে সিদ্ধান্ত নিক।মিলার আরও বলেন, বাংলাদেশে সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত। এসব মৃত্যুর জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ণ ও স্বচ্ছ তদন্ত অত্যাবশ্যক।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাশিয়ায় ঢুকে হামলা,পুতিনের জন্য উভয় সংকট বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

#

উড়ন্ত আশিক কি ইউনূসের মার্কেটিং ম্যানেজার?

#

৭ অক্টোবরকে কেন্দ্র করে ইসরায়েলে ১৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহ-হামাসের

#

পুতিনের গোপন ‘দুই ছেলের’ সন্ধান

#

গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

#

বন্যা থেকে বাঁচতে ছাদ থেকে ছাদে লাফ দিচ্ছে নেপালিরা

#

একের পর এক নারীর কাছে পাঠানো হচ্ছে ব্যবহৃত কনডোম, রহস্য কী?

#

চীনকে টপকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

#

ঘূর্ণিঝড় আসনার প্রভাবে পাকিস্তানে ২৬ জনের মৃত্যু

#

বাকবিতণ্ডায় জড়ালেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী

সর্বশেষ

Link copied