বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিপেটার অভিযোগ, আহত ৫০

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।

বরগুনা জেলা বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

জেলা বিএনপি সূত্রে জানা জানা যায়, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা বিএনপি বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে। শহরের প্রধান সড়ক ধরে আগাতে থাকলে শহরের পৌর সুপার মার্কেটের সামনে পুলিশ বিএনপির পদযাত্রা কর্মসূচি আটকে দেয়। সময় পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকলে পুলিশ নেতাকর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটা ধাওয়া খেয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা জানান, ‘দলীয় কার্যালয় থেকে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করে আমরা পৌর মার্কেটের সামনে এলে পুলিশ আমাদের বাধা দেয়। একপর্যায়ে নেতাকর্মীদের পুলিশ অতর্কিত লাঠিপেটা করে। এতে আমাদের ৫০-৬০ জন নেতাকর্মী আহত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগোচ্ছিলেন। তাদের অফিসের সামনে যেতে বলা হয়। তাদের পৌরসভার সামনে পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়। তারা না মেনে শহরের দিকে চলে আসেন। সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সড়কদ্বীপে নেতাকর্মীরা পড়ে যান। তবে কোনো লাঠিপেটা হয়নি।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied