বাবার মৃত্যু শোকে ছেলের মৃত্যু

Megna Tv

৯ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
আরিফ হোসেন।

পিরোজপুরের কাউখালীতে বাবার মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে একদিন পর ছেলে আরিফ হোসেনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান বলে জানান আরিফের শাশুড়ি নাসিরা রেখা।

এ বিষয়ে আরিফের শাশুড়ি নাসিরা রেখা জানান, সোমবার (২১ আগস্ট) পিরোজপুরের কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা নুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর সংবাদ শোনার পর নুরুল ইসলামের ছোট ছেলে আরিফ হোসেন (৩২) স্ট্রোক করলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান।

পরে দুুপরে কাউখালী বাসস্ট্যান্ড মসজিদের সামনে জানাজা শেষে ছোট বিড়ালজুরী গ্রামে পারিবারিক গোরস্থানে বাবা ও ছেলেকে দাফন করা হয়।

মৃত আরিফের ৫ বছর বয়সী একটি মেয়ে আছে। দুই দিনের মধ্যে বাবা ও ছেলের মৃত্যুতে তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমেছে


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied