অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা জনতার

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা জনতার

 অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দ্রুত দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যাশায় সাধারণ মানুষ। তারা বলছেন, দল–মতের ঊর্ধ্বে উঠে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাষ্ট্রের প্রতিটি খাতে সংস্কারের দাবি তাদের।

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে থমকে গিয়েছিল পুরো দেশ। সরকার পতনের পর দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে কয়েকদিনের উদ্বেগ-উৎকণ্ঠা কেটে গিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। সচল হতে শুরু করেছে অর্থনৈতিক কার্যক্রম।

ক্ষতি পুষিয়ে নিতে গাজীপুর-নারায়ণগঞ্জে ছুটির দিনেও খোলা রাখা হয়েছে অনেক কলকারখানা। শুক্রবার সকাল থেকে বিভিন্ন সড়কে চলতে দেখা গেছে আন্তঃজেলা বাস-মিনিবাস। বেড়েছে দূরপাল্লার বাস চলাচলও। 

সাধারণ মানুষ বলছে, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি চাঁদাবাজি রোধে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন। তারা বলছেন, চাঁদাবাজি বন্ধ হলে নিত্যপণ্যের দাম অনেকটাই কমে আসবে। এমন কথা বলছেন বাজারের মুদি দোকানিরাও। 

ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় সুষ্ঠু বিচারসহ প্রশাসনকে ঢেলে সাজানোর তাগিদ দিচ্ছেন অনেকে। তারা বলছেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করতে হবে।

কয়েকদিনের অস্থিরতার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রত্যাশা বেড়েছে জনমনে। এবার তাদের দাবি, ভোটের অধিকার ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে এই সরকারকে। তারা বলছেন, দীর্ঘদিন ধরেই ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। 

শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সঠিক পদক্ষেপের প্রয়োজন দেখছে সাধারণ মানুষ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, দিলেন আল্টিমেটাম

#

কিংবদন্তি অভিনেতা ব্রুস লিয়াং সিউ-লাং আর নেই

#

চীনে করোনার নতুন ঢেউ, সপ্তাহে আক্রান্ত হবেন সাড়ে ৬ কোটি মানুষ

#

কুষ্টিয়ায় ৩২টি সোনার বারসহ চার জন আটক

#

শিক্ষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার, চাওয়া হবে ৩৫ দিনের রিমান্ড

#

ভারী বৃষ্টি ও বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতি চীনে

#

গাজীপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, গোপালগঞ্জ থেকে স্বামী গ্রেফতার

#

পোলিও টিকাদানের জন্য গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে সম্মত ইসরায়েল

#

এস আলমের সম্পত্তি না কেনার পরামর্শ

#

নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান

Link copied