নাঙ্গলকোটে ইউনিসার্ভ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Megna Tv

৯ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
বিতরণ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর  ইউনিয়নে মক্রবপুর গ্রামে ইউনিসার্ভের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।বুধবার বিকেল ৫ ঘটিকায় স্থানীয় SDF মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়,যেখানে দুস্থ ও প্রতিবন্ধী মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরন ও এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়,


এ সভায় সভাপতিত্ব করেন ইউনিসার্ভের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোঃ শফিকুর রহমান রেজা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং মক্রবপুর ইউনিয়নের চেয়ারম্যান  গোলাম মর্তুজা চৌধুরী মুকুল,অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ মক্রবপুর ইউনিয়নের সাধারন সম্পাদক আফসার। উক্ত শীতবস্ত্র  বিতরনের সকল পোশাক ও কম্বল প্রদান করেন রয়াল কানাডা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ারুল ইসলাম

ইউটিউব সাবস্ক্রাইব করুন