বান্দরবানে আপন ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা করল বড় ভাই

Megna Tv

২৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
পাহাড়ী জঙ্গল থেকে লাশ উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের লামায় আব্দুর রহিম (২৪) নামে এক যুবকে নৃশংসভাবে লাটি দিয়ে মেরে খুন করেছে আপন বড় ভাই। দুই লাখ টাকার বিষয়ে ঘটনাকে কেন্দ্র করে এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিহতের মামি রুবি আক্তার। (১৭সেপ্টেম্বর) রবিবার রাত ১০টায় লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ইউনিয়নের ৬নং ওয়ার্ড রাঙ্গা ঝিরি এলাকার গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম (২৪) রাঙ্গা ঝিরি এলাকার আবুল কালাম ছেলে। এদিকে খুনের পর ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে লাশ রাতের আধাঁরে জঙ্গলে ফেলে আসে বড় ভাই মো. ইউনুস।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন আটক বড় ভাই। ঘটনার পরে দিন রাত সাড়ে ১০টায় পাশ্ববর্তী লোকজন জানাজানি হলে পুলিশ'কে খবর দেন। লামা থানা পুলিশ ফাইতং রাঙ্গাঝিরি এলাকার জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এই ঘটনা নিহতের পরিবারের ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার রাতে নিহত আব্দুর রহিম ও বড় ভাই ইউনুস সাথে বড় ভাই বিদেশ থেকে তাদের আরেক ভাইয়ের পাঠানো ২ লাখ টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি চলছে নিহত ব্যাক্তি আগে বড় ভাই গায়ে হাত তোলেন। এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে খুন করে। বাড়ি লোক জন প্রতিবেশীদের কে বলেন, নিহত আব্দুর রহিম ২ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন। কিন্তু লাশ হয়ে বাড়িতে শুয়ে আছে। তবে নিহত বিষয়টি কাওকে না বলে পরের দিন রাত সাড়ে ১০টায় কেউ না কেউ হত্যা করছে বলে জানান পরিবার লোকজন।

ঘটনাস্থলে পরিদর্শন করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বড় ভাই ছোট ভাইকে খুন করে মৃতদেহ জঙ্গলের লুকাইয়া ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা। তদন্তে পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদে খুনের মূল রহস্য উদঘাটন করে আসামি গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্ত আসামী মো. ইউনুস কে গ্রেফতার দেখানো হয়েছে। বাকীদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আটক ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে।

মরদেহের সুরতহাল করেন ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ জুনাইদ হাসান বলেন,  নিহত আব্দুর রহিমের মাথায় জখমের চিহ্ন দেখা যায়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপি-আ.লীগ-যুবলীগ সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা

#

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন হাজী ইয়াছিন

#

৮৮ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রাথমিক বিদ্যালয়ে

#

১৭ বছরের বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না—তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন

#

হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে পূবালী চত্বরে সমর্থকদের অবস্থান

#

জনপ্রিয় হয়ে উঠছে ফ্রিল্যান্সিং,৫০ টি আসনের বিপরীতে আবেদন প্রায় ১২ হাজার

#

পানিবন্দি মানুষের মাঝে ‘উপহার’ নিয়ে চরমোনাই পীর

#

কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

কুমিল্লা-মিরপুর সড়কে মরা গাছে ঝুঁকি

সর্বশেষ

#

গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

#

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

#

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

#

জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল ৪ আগস্ট : উদবাতুল বারী আবু

#

একাত্তরে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন তাদের কাছ থেকে যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে - মনিরুল হক চৌধুরী এমপি

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার - কুমিল্লায় কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

#

ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান

Link copied