চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনায় মহাসড়ক অবরোধ, গাড়ি ও দোকানপাট ভাংচুর, আহত ২

Megna Tv

১৭ দিন আগে শনিবার, নভেম্বর ১৪, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকার কালির বাজারে সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুইপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় মহাসড়কের বেশ কয়েকটি আটকে পড়া গাড়ি ভাংচুর করে। জালিয়ে দেয়া হয় একটি মোটরসাইকেল। পাল্টাপাল্টি হামলায় মহাসড়কের দুইপাশের অন্তত ১০-১২টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হয় অন্তত ৮-১০ জন। আহতদের মধ্যে রামচন্দ্রপুরের বদিউল আলমের ছেলে অনিক এবং গোমারবাড়ীর আবুল কাশেমের ছেলে রায়হানের নাম পাওয়া গেছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যানচলাচল স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালির বাজার হোসাইনিয়া মাদ্রাসায় রোববার রাতে ওয়াজ মাহফিলে পাঁচরা ও রামচন্দ্রপুর গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সোমবার সন্ধায় উভয়গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে করে উভয়পক্ষের অন্তত ৮-১০ জন আহত হয়। একপর্যায়ে উভয়পক্ষ বাজারের ১০-১২টি দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় মহাসড়কের উভয়পাশে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের অন্তত ২ কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়। এসময় মহাসড়কের ৫-৬টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


কালিরবাজার এলাকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, রোববার রাতে কালিকাবাজারের একটি ওয়াজ মাহফিলে পাঁচরা ও রামচন্দ্রপুর গ্রামের ছেলেদের মধ্যে ঝামেলা হয়। এর জেরে সোমবার সন্ধার পরে উভয় গ্রামের লোকজন জড়ো হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা আমার দোকানসহ বাজারের ১০-১২টি দোকানে হামলাও ভাংচুর চালায়। হামলাকারীরা আমার দোকানে থাকা কয়েকলক্ষ নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সোবহান জানান, মাগরিবের একটু আগে রামচন্দ্রপুর গ্রামের আমার দোকানসহ একাধিক দোকান ও বাড়িঘর ভাংচুর চালায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, কালিরবাজার এলাকায় দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এসময় কিছুক্ষনের জন্য বন্ধ থাকা মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সরকার সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার দিচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী

#

কুমিল্লায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল সবুজের লড়াইয়ে লাল দলের বিজয়

#

কুমিল্লাস্থ বাঙ্গড্ডা ইউনিয়ন কল্যাণ পরিষদ কমিটি গঠন

#

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি-শাল জব্দ

#

কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প , সাত হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসা সেবা

#

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ কর্মীর অস্ত্র মহড়ার ভিডিও ভাইরাল

#

কুমিল্লায় চাকরিচ্যুত ব্যাংকারের মরদেহ উদ্ধার, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

#

কুমিল্লা কোটবাড়ী এলাকায় জোড়পূর্বক জায়গা দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

#

নাঙ্গলকোটে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২

#

সাঁকো দিয়ে সেতু পার, ভোগান্তিতে ১০ গ্রামের বাসিন্দা

সর্বশেষ

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

#

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

#

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

#

জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল ৪ আগস্ট : উদবাতুল বারী আবু

#

একাত্তরে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন তাদের কাছ থেকে যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে - মনিরুল হক চৌধুরী এমপি

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

Link copied