কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Megna Tv

৬ দিন আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫


#
ইবনুল হাসান রায়হান

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে কুমিল্লা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে র‍্যালি নিয়ে নগরীর প্রদান প্রদান সড়ক পদক্ষীন করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশীদ ইয়াছিন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এই দিনটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রেরণা জোগায়।”

বক্তব্য শেষে আমিন উর রশীদ ইয়াছিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে শ্লোগান দেন এবং কুমিল্লা-৬ (সদর) আসনে আমিন উর রশীদ ইয়াছিনকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবি জানান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

#

তারেক রহমানের আগমনে স্মরণকালের বৃহত্তম জনসমাগমের প্রস্তুতি বিএনপির

#

হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

#

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

#

বসুন্ধরা স্মার্ট সিটিতে আস্থা বিনিয়োগকারীর

#

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

#

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রোববার

Link copied