কুমিল্লা-মিরপুর সড়কে মরা গাছে ঝুঁকি

Megna Tv

২৮ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
কুমিল্লা-মিরপুর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ মরা গাছ।

কুমিল্লা-মিরপুর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছ দুর্ঘটনার হুমকি হয়ে দাঁড়িয়ে আছে বহুদিন থেকেই। ফলে সামান্য ঝোড়ো বাতাসে এসব গাছ ভেঙে পড়ে দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে পথচারী, সড়কে চলাচলরত যানবাহন, সড়কের পাশের বসতবাড়িতে বসবাসরত লোকজন ও সড়কের পাশের দোকানঘর। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এসব ঝুঁকিপূর্ণ মরা গাছ কেটে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ ওই সড়কে যাতায়াত করা পথচারী ও যানবাহন যাত্রীরা।

সরেজমিনে স্থানীয় বাসিন্দা, পরিবহনচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুমিল্লার শাসনগাছা থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়া হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে ওঠা কুমিল্লা-মিরপুর সড়কটির দুপাশে দাঁড়িয়ে আছে অগণিত মৃত, অর্ধমৃত ও শুকিয়ে যাওয়া গাছ। সড়ক ও জনপথ বিভাগের অন্তর্ভুক্ত ওই সড়কের দুই পাশে লাগানো কড়ই ও শিশু প্রজাতির এসব বড় গাছ মারা গেছে অনেক দিন আগেই। এসব মরা গাছ ও গাছের ডালপালা সামান্য বাতাস বা ঝড়েই ভেঙে পড়ছে সড়কের ওপর। আর এতে দুর্ঘটনায় পড়ছে সড়কের পাশের দোকানঘর, বসতবাড়ি, পথচারী ও ওই সড়কে চলাচলকারী যাত্রীবাহী বিভিন্ন যানবাহন। এসব মরা গাছ কেটে নিয়ে এসব স্থানে নতুন করে গাছের চারা রোপণের কথা বলছেন স্থানীয়রা।

ওই সড়ক দিয়ে যাতায়াত করা সিএনজিচালিত অটোরিকশাচালক শাহ আলম জানান, দীর্ঘদিন হয়ে গেছে সড়কের পাশের গাছগুলো মরে গেছে। এসব গাছ বাতাসে প্রায়ই রাস্তার ওপর ভেঙে পড়ে। ছোটখাটো দুর্ঘটনাও মাঝে মাঝে ঘটে। বড় কোনো দুর্ঘটনার আগেই এসব মরা গাছ অপসারণ করা জরুরি হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে চলাচল করা বিপজ্জনক হয়ে উঠেছে।

এই ব্যাপারে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার দায়িত্বে থাকা উপজেলা বন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সড়কের পাশের মরা গাছ কাটার বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে উপস্থাপন করা হবে। আশা করছি, শিগগিরই সড়কের মরা গাছগুলো কেটে নেওয়া সম্ভব হবে এবং মরা গাছের জায়গায় নতুন করে গাছের চারা রোপণের উদ্যোগও নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

#

হাদির অবস্থা অপরিবর্তিত, সিঙ্গাপুর পাঠানো হচ্ছে আজ

#

ইসলামী আন্দোলনের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন আসনে লড়বেন

#

হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে পূবালী চত্বরে সমর্থকদের অবস্থান

#

আ.লীগের একাধিক বিজয়ী প্রার্থীসহ ৬১ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

তারেক রহমানের সংবর্ধনায় ৫০ লাখ মানুষের সমাগম হবে: রিজভী

#

জমে উঠেছে কুমিল্লায় জামায়াতে নির্বাচনী প্রচারনা

#

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মির্জা ফখরুল

#

জাতীয় নির্বাচন আসলেই দেশী-বিদেশীরা ষড়যন্ত্র শুরু করে- আলী আকবর

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

Link copied