তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চায় সরকার, চেয়েছে ৬ হাজার ৭০০ কোটি টাকা

Megna Tv

২৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬


#
তিস্তা মহাপরিকল্পনাছবি: সংগৃহীত

চীনা ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর প্রকল্পটি এগিয়ে নিতে কাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নে চীনের কাছে হাজার ৭০০ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয় গত ২৬ মে একটি চিঠি পাঠিয়েছে পরিকল্পনা কমিশনে। চিঠিতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের ঋণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরে গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চীনা দূতাবাসে চিঠি পাঠায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গত জুলাই প্রথম আলোকে বলেন, তিস্তা প্রকল্প চীনের ঋণে বাস্তবায়নে বর্তমান সরকারের আগ্রহ রয়েছে। চীনও প্রকল্পটিতে বিনিয়োগ করতে চায়। দুই পক্ষের সম্মতিতেই বিষয়টি অগ্রসর হচ্ছে। তিনি বলেন, প্রকল্পের নকশা এখনো ঠিক হয়নি। এখন মূল কাজ হবে নকশা ঠিক করা। এটি করতে পারলে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি আর্থিক চুক্তির প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে।

প্রকল্পের নথি অনুযায়ী, তিস্তা প্রকল্পের প্রথম পর্যায় (ফার্স্ট ফেজ) বাস্তবায়নে ব্যয় হবে ৭৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় হাজার ১৫০ কোটি টাকার সমপরিমাণ (ডলারপ্রতি ১২২ টাকা ধরে) এর মধ্যে চীনের কাছ থেকে ঋণ চাওয়া হয়েছে ৫৫ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় হাজার ৭০০ কোটি টাকা) বাকি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে ২০২৬ সালে। শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৯ সাল।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা মহানগরী জামায়াতের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।

#

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার ফেমাস হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃ*ত্যুর দাবী স্বজনদের।

#

ঢাকায় ফিরলেন পিটার হাস

#

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার ইয়েমেনের

#

মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে :স্বরাষ্ট্র উপদেষ্টা

#

প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে

#

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা, ৮ রুটে থাকছে বিশেষ ট্রেন

#

অভাবের কারণে ঢাকার উত্তরায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত শিশুটি

#

৮ দিনের রিমান্ডে পুলিশ কর্মকর্তা কাফি

#

ভূমিকম্প প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

Link copied