পাকিস্তানে বোমা হামলায় সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ নিহত ৭

Megna Tv

৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে সেনাবাহিনীর এক ক্যাপ্টেনসহ সাতজন নিহত হয়েছেন।

সোমবার (১০ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলা চালানো হয়। এতে ক্যাপ্টেনসহ সাতজন নিহত হন।

ডন জানিয়েছে, কেবল সেনাসদস্যদের বহনকারী গাড়ি নয়, প্রদেশের বাজাউরে নিরাপত্তা চেকপোস্টে অতর্কিত হামলা চালানোর চেষ্টা চালানো হয়েছে। তবে এ হামলা প্রতিহত করেছে পুলিশ।

পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, লাকি মারওয়াত জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা (আইইডি) বিস্ফোরণ ঘটেছে।

সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, বিস্ফোরণে কাসুরের বাসিন্দা ক্যাপ্টেন মুহাম্মদ ফারাজ ইলিয়াস, স্কার্দুর সুবেদা মেজর মুহাম্মদ নাজির, ল্যান্স নায়েক মুহাম্মদ আনোয়ার, হুসেন আলী, সিপাহি আসাদুল্লাহ, মনজুর হোসেন এবং রশিদ মেহমুদ নিহত হয়েছেন।

আইএসপিআর জানিয়েছে, হামলার শিকার এলাকাতে সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল এবং এ কাজে ত্যাগ স্বীকার করতে দৃড় প্রতিজ্ঞ।

এদিকে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের একটি আক্রমণ প্রতিহত করার দাবি করেছে বাজাউর জেলা পুলিশ। তারা জানিয়েছে, সন্ত্রাসীদের একটি দল অস্ত্র নিয়ে খার তহসিলের মিয়াগানো এলাকায় একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে। এ হামলায় সন্ত্রাসীরা রকেট লাঞ্চার ও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পোস্টে উপস্থিত কয়েকজন পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক আক্রমণের জবাব দেন। হামলা ও এতে জড়িতদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এক সিনিয়র কর্মকর্তা।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভারতের দাবি,ঢাকাকে জানিয়ে ফারাক্কার পানি ছাড়া হয়েছে

#

ফিলিস্তিনি ৩ সিনিয়র নেতার ওপর জাপানের নিষেধাজ্ঞা

#

মালয়েশিয়ার পর্যটন মেলায় বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি

#

কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যা মামলায় সুপ্রিমকোর্টের স্বপ্রণোদিত পদক্ষেপ

#

মধ্যপ্রাচ্য নিয়ে বৈঠকে বসবেন পুতিন ও আব্বাস

#

পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৬৫৭

#

দাবানলে ব্রাজিল, ইচ্ছাকৃতভাবে আগুন ধরানো হয়েছে বলে ধারণা

#

ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান কিছুক্ষণের মধ্যে শুরু হবে: আইআরজিসি

#

অর্থাভাবে কিডনি বিক্রি করছেন মিয়ানমারের নাগরিকরা

#

নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

Link copied