নেত্রকোণা-১ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী রফিকুজ্জামানের সংবাদ সম্মেলন

Megna Tv

৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংবাদ সম্মেলন

 নেত্রকোণা প্রতিনিধি ।।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা তৃণমূল পর্যায়ের মানুষদের কাছে তুলে ধরে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানিয়ে জনসংযোগ, মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান খোকন মঙ্গলবার দুপুরে সীমান্তবর্তী উপজেলার স্থানীয় ডাইয়াকান্দা বাজারে জনসংযোগ, মিছিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ৫ শতাধিক এলাকাবাসী অনুষ্ঠানে যোগ দেন।

জনসংযোগ ও সংবাদ সম্মেলনে রফিকুজ্জামান খোকন বলেন, আমরা ছোট বেলায় কুপি বাতি জ্বালিয়ে পড়াশোনা করেছি, আর এখন ঘরে ঘরে বিদ্যুৎ এর ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের এলাকায় পায়ে হাটা ব্যতিত যোগাযোগের কোন মাধ্যম ছিলো না। আর এখন প্রত্যেকের বাড়ি বাড়ি গাড়ি যায়।

সীমান্ত এলাকায় এই অভূতপূর্ব উন্নয়ন একমাত্র শেখ হাসিনা সরকারের মাধ্যমেই সম্ভব হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, রংছাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক অঞ্জন সরকার, রংছাতি ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য রতন মিয়া, রংছাতি ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছোরাব মিয়াসহ প্রমুখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied