রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

Megna Tv

১১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
প্রতীকী ছবি

রাজধানীর দারুসসালাম এলাকায় মো. রইস ব্যাপারী (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ক তাকে হাসপাতালে নিয়ে আসা ভাতিজা সায়েদ জানান, আমার চাচা মাংস ব্যবসায়ী। সকালের দিকে বাসা থেকে রিকশাযোগে গাবতলীর হাটে গরু কেনার জন্য যাচ্ছিল। টেকনিক্যাল পাম্প এলাকায় চারজন ছিনতাইকারী তাকে গতিরোধ করে পরে ডান পায়ে গুলি করে তার কাছে থাকা ৩ লাখ ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। সঙ্গে থাকা স্মার্টফোনটি নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দারুস সালাম টেকনিক্যাল পাম্প এলাকা থেকে এক মাংস ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। জানতে পেরেছি ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তাকে এখন জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied