চুরি করতে এসে ডিম ভেজে খেল চোর, অতঃপর...

Megna Tv

১ ঘন্টা আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
অভিযুক্ত চোর সাদেক খান।

শরীয়তপুরে এক প্রবাসীর বাড়িতে চুরি করতে এসে ধরা পড়েছে সাদেক খান (২৭) নামে এক চোর। এ সময় তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়। চুরি করতে এসে চোরচক্র ডিম ভাজি করে খেয়েছেন বলে জানিয়েছেন ওই বাড়ির মালিক আঙ্গুরা বেগম।

শুক্রবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের গুড়িপাড়া গ্রামের প্রবাসী পলাশ ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই বাড়িটি পলাশ ফকির নামের এক ব্যক্তির। তিনি র্দীঘদিন বিদেশ থাকেন। তার মা আঙ্গুরা বেগম এই বাড়িতে মাঝে মাঝে থাকেন। কিন্তু ঘটনার দিন ওই বাড়িতে কেউ ছিল না। তবে হঠাৎ ওই বাড়িতে আলো দেখতে পাওয়া যায়। পরে কয়েকজন ওই বাড়িতে গেলে দেখতে পান ঘরের চালার টিন খোলা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে ২ ব্যক্তি দ্রুত পালিয়ে যান। এ সময় ভেতরে গিয়ে সাদেক খান নামে এক ব্যক্তিকে পাওয়া যায়। পরে তাকে আটকে রেখে জানা যায় ওই বাড়িতে চুরি করতে এসেছেন তিনি। পরে বাড়ির মালিক পলাশ ফকিরের মা আঙ্গুরা বেগমকে খবর দেওয়া হয়।

আঙ্গুরা বেগম জানান, আমি বাড়িতে ছিলাম না। প্রতিবেশী শোভন ফকিরের কাছ থেকে খবর পেয়েছি। বাড়িতে এসে চোর কী চুরি করছে তা খুঁজতে গিয়ে দেখি ফ্রিজ থেকে ডিম নিয়ে ভাজি করে খেয়েছে তারা। আমার ছেলে বিদেশে থাকে। বাড়িতে আমিই মাঝেমধ্যে এসে থাকি। ঘর ফাঁকা থাকায় চোর নির্বিঘ্নে ঘরে ঢুকে ডিম ভেজে খেয়েছে। এছাড়া ড্রয়ারের তালা ভেঙে নগদ এক লাখ টাকা ও দুটি কানের দুল চুরি করে নিয়ে পালিয়েছে ওই চোরের সহযোগীরা। এ বিষয়ে থানায় মামলা করা হবে।

চুরির অভিযোগে আটক সাদেক খান রাজধানী ঢাকার খিলগাঁও থানার বনশ্রী এলাকার মো. আলাউদ্দিন খানের ছেলে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছে, চুরি করতে এসে ফ্রিজ থেকে তিনটি ডিম নিয়ে ভাজি করে খেয়েছে চোর ও তার সহযোগীরা। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ির মালিককে খবর দেয়। পরে চোরচক্রের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied