চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন আইডব্লিউ কলোনিতে রোববার পাহাড় ধসে ঘরবাড়ি মাটিচাপা পড়ে।

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকালে নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন আইডব্লিউ কলোনিতে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সোহেল (৩৫) তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত।

এর আগে শনিবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত নগরে প্রায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আমবাগান আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে পাহাড়ের একাংশ ধসে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ের নিচে ঘর বানিয়ে সোহেল স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। রাতভর অতি বৃষ্টির পর সকালের দিকে আইডব্লিউ কলোনির প্রায় ৫০ ফুট খাড়া পাহাড় থেকে মাটি ধসে ওই ঘরের ওপর পড়ে। এতে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতালের নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত অবস্থায় সোহেল তার মেয়েকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

#

এসএসসিতে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ১ লাখ ৬ হাজার ৯ জন পেল জিপিএ–৫

Link copied