পঞ্চগড়ে ভারতীয় গরুসহ আটক ৪

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ট্রাকবোঝাই ভারতীয় গরু।

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধপথে আসা ৯টি ভারতীয় গরুসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) সকালে সাড়ে ৮টার দিকে দেবীগঞ্জ থানা পুলিশের অভিযানে গরুগুলো আটক করা হয়। সময় যে ট্রাকে গরুগুলো পরিবহন করা হচ্ছিল সেটিও জব্দ করা হয়।

আটকরা হলেন- ডোমার উপজেলার গোমনাতি এলাকার জমির উদ্দিনের ছেলে আমির হোসেন, দক্ষিণ আমবাড়ি এলাকার আবু কালামের ছেলে আদম ইসলাম, পূর্ব আমবাড়ি এলাকার ফয়জুল ইসলামের ছেলে ফরিদ গোমনাতি বাজারপাড়া এলাকার বুলবুল ইসলামের ছেলে আবু সাঈদ।

পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ডোমার থেকে আসা ভারতীয় গরু বোঝাই একটি ট্রাক দেবীগঞ্জ চতুর্থ চীন মৈত্রী সেতু অতিক্রম করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ। পরে দেবীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক কামাল উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরু বোঝাই একটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসেন। এসময় ট্রাকের চালক সঙ্গে থাকা রাখালকেও আটক করা হয়।

সূত্রটি আরও জানায়, গরুগুলো সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। সেগুলো বিক্রির উদ্দেশে দিনাজপুর জেলার কাহারোলে নিয়ে যাওয়া হচ্ছিল। গরুগুলো আটকের পর সঙ্গে থাকা রাখাল আদম ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি গরুগুলোর মালিক আমির ইসলামকে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে গরুগুলো ক্রয়ের রশিদ দেখান তারা। তবে সেগুলোতে অসংলগ্নতা পায় পুলিশ।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানায় সূত্রটি।

দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক গরুগুলোর ক্রয় রশিদ যাচাই করে অসংলগ্নতা পাওয়ায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

#

অনির্দিষ্টকালের জন্য মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

#

প্রেমিকাকে পাস করাতে মেয়ে সেজে হলে গিয়ে ধরা প্রেমিক

#

এস আলমের গাড়ি সরানো-কাণ্ডে এবার সদস্যপদ হারালেন বিএনপির সেই ৩ নেতা

#

হত্যার পর লাশ ফেলে দেয় ট্রাকের নিচে, সড়ক দুর্ঘটনা বলে প্রচার

#

চট্টগ্রাম ওয়াসার এমডিকে দিতে হবে ১৫ বছরের আয়ের হিসাব, পদত্যাগে আলটিমেটাম

#

ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন

#

ঘূর্ণিঝড় মোখার প্রভাব না পড়ায় স্বস্তিতে আমচাষিরা

#

ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে বিনামূল্যে জ্বালানি দেওয়ার নির্দেশ

#

ফেনীতে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য উদ্বোধন

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied