প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির বৈঠক সন্ধ্যায়

Megna Tv

১ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
জাতীয় পার্টি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় ৪ সপ্তাহ পর বিভিন্ন রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময়ে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই তালিকায় রয়েছে জাতীয় পার্টিও।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে একটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মাশরুর মাওলা ও মনিরুল ইসলাম মিলন।

জাতীয় পার্টি ছাড়াও যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিদল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে তাদের মধ্যে রয়েছে- খেলাফত মজলিসের দুই অংশ, গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি), জাতীয়বাদী সমমনা জোট ও ১২ দলীয় জোট।

এর আগে গত ১২ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহ আলমের নেতৃত্বে সিপিবি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ, আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বিজেপি, মাওলানা সৈয়দ ফয়জুল করীমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এ এফ এম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে এবি পার্টি, নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, হারুন চৌধুরীর নেতৃত্বে গণতান্ত্রিক বাম ঐক্য, ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএম আলাদা আলাদাভাবে মতবিনিময় করে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ১৯৬ জনের বিরুদ্ধে বগুড়ায় হত্যাচেষ্টা মামলা

#

কুমিল্লা ইপিজেডের ছুটি বাড়লো আরও একদিন

#

তিন ঘণ্টা পর আখাউড়া ইমিগ্রেশনে যাত্রী পারাপার শুরু

#

‘ফ্যামিলি কার্ড’ পাইলট প্রকল্প চূড়ান্ত

#

চীনে করোনার নতুন ঢেউ, সপ্তাহে আক্রান্ত হবেন সাড়ে ৬ কোটি মানুষ

#

বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের দখলে ঢাকা বারের সব চেয়ার

#

ডাক্তারদের ‘শাটডাউন’ তুলে নেওয়ার অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার

#

দুর্ঘটনার সময় ট্রেনটির গতি ছিল ১২৭ কিলোমিটার, ঢুকেছিল ভুল লাইনে

#

আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

#

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মির্জা ফখরুল

Link copied