শনিবার নিহত আবু সাঈদের বাড়ি যাবেন ড. ইউনূস

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বেরোবির নিহত শিক্ষার্থী আবু সাঈদ।

রংপুরে কোঠা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল শনিবার সকাল ১০টায় আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করতে পীরগঞ্জ উপজেলায় সাঈদের গ্রামের বাড়িতে যাবেন তিনি।

রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিসি বলেন, ‘আগামীকাল শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আসবেন।’

অন্তর্বতীকালীন সরকারের দায়িত্ব নিতে দেশে ফিরে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করেন। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনো যুবক, কোনো যুবতী হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মার, মারতে পার; আমরা আছি।’

কোটা সংস্কার আন্দোলনে মাঠে থাকা শিক্ষার্থীদের ওপর পুলিশ–ছাত্রলীগের হামলার প্রতিবাদে গত ১৬ জুলাই রংপুরের কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। পুলিশের বন্দুকের সামনে তার বুক পেতে দেওয়ার দৃশ্যটি মুহূর্তেই দেশে–বিদেশে ভাইরাল হয়ে যায়। হয়ে ওঠে ‘আইকনিক পিকচার’। আবু সাঈদের ওপর গুলি ও একইদিন ৬ জন নিহত হওয়ার ঘটনায় কোটা সংস্কার আন্দোলন নতুন মোড় নেয়। ছাত্রদের সঙ্গে মাঠে নেমে পড়ে বিক্ষুব্ধ অভিভাবকরাসহ নানা শ্রেণি–পেশার মানুষ। যার ফলে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ডাক্তারদের ‘শাটডাউন’ তুলে নেওয়ার অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার

#

আমিরসহ জামায়াতের ৭ নেতাকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

#

গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার আসামির মৃত্যু

#

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগ পেলেন যারা

#

শনিবার নিহত আবু সাঈদের বাড়ি যাবেন ড. ইউনূস

#

মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

#

গৃহকর্মীর ছুরিকাঘাতে গায়িকার মৃত্যু

#

টানা বর্ষণে নোয়াখালীতে বন্যা পরবর্তী জলাবদ্ধতা আবারও রূপ নিচ্ছে বন্যায়

#

কুষ্টিয়ায় ৩২টি সোনার বারসহ চার জন আটক

#

প্রতিদিন ওঠে ৬৫ হাজার টাকা, চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপে মারামারি

Link copied