দেশে পৌঁছেছে আমিরাত প্রবাসী আহমেদ আলীর মরদেহ

Megna Tv

৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের আজমানে নিহত বাংলাদেশি প্রবাসী সালেখ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ মৌলভীবাজারের বাড়িতে নেওয়া হবে।

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী বাংলাদেশি সালেখ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।বিমানবন্দর সূত্রে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় আহমেদ আলীর মরদেহ ঢাকায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

মরদেহ হস্তান্তরের পর আহমেদ আলীর মরদেহ নেওয়া হবে তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারে। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকায়। 

গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আহমেদ আলী। দীর্ঘ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে পানি সরবরাহের গাড়ি চালাতেন। ঘটনার দিন পানির গাড়ি চালানোর সময় ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আহমেদ আলীকে মৃত ঘোষণা করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied