গাইবান্ধায় ধানক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ

Megna Tv

২০ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ফাইল ছবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আমন ধানের ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মহদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়ির ঘর এলাকায় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঘেঁষে বুড়ির ঘর এলাকায় আমন ধানের ক্ষেতে পানিতে মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহটি এলাকার কারও পরিচিত নয়।

MegnaTv 24

বিষয়টি নিশ্চিত করে বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মরদেহ পড়ে থাকার বিষয়টি আমি জানতে পেরেছি। পরে পুলিশে ফোন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied