কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

Megna Tv

২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের মাঝে গ্রেপ্তার আসামিরা।

কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকা থেকে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

গ্রেপ্তার আসামিরা হলেন, নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মো. রকিবের ছেলে মো. রিপন (৩২), ঠাকুরপাড়া এলাকার মো. জানে আলমের ছেলে মো. সাজ্জাদ আলম (২১), উত্তর চর্থা এলাকার কাজী আল মনসুর লিটনের ছেলে কাজী আল রাব্বী (২৯), ঠাকুপাড়া এলাকার মৃত আলী হায়দারের ছেলে মো. মোস্তফা রেজওয়ান হায়দার (২৯)

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মোটরসাইকেলে তারা কুমিল্লা নগরীতে প্রবেশ করার সময় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। সময় তাদের কাছ থেকে, ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের ঠাকুরপাড়া বসতবাড়ি হতে তার দেখানো মতে আরও রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, একটি পিস্তলের গুলির খোসা দুটি পিস্তলের কভার উদ্ধার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ আরও জানান, আসামিরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা হতে এসব অবৈধ অস্ত্র গুলি সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে।

উল্লেখ্য, আসামি রিপনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ তিনটি মামলা, আসামি কাজী আল রাব্বীর বিরুদ্ধে একটি মামলা ছাড়া আসামি মো. মোস্তফা রেজওয়ান হায়দারের বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ওই সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়াসহ জেলা ডিবির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied