গাজীপুরে চাকরিচ্যুত পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Megna Tv

১৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি: সংগৃহিত

গাজীপুরে চাকরির দাবিতে বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত পোশাকশ্রমিকরা। মঙ্গলবার ( সেপ্টেম্বর) সকালে মহানগরীর ভোগড়া বাইপাস, ছয়দানা, হাজির পুকুর, মালেকের বাড়ি, সাইনবোর্ড এলাকায় ইস্ট ওয়েস্ট প্রীতি গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে শিল্প পুলিশের এএসপি মোশাররফ হোসেনসহ পাঁচজন আহত হন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন পোশাক কারখানায় নারী শ্রমিকদের পাশাপাশি সমঅধিকারের ভিত্তিতে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে সকালে বিক্ষোভ করেন শ্রমিকরা। তারা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়।

১০টার দিকে সাইনবোর্ড মালেকের বাড়ি এলাকায থেকে শ্রমিকরা সরে গেলেও ১১টার দিকে ভোগরা বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর সাড়ে ১২টার দিকে ভোগরা বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তুচ্ছ কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি না পেয়ে তারা বেকারত্ব জীবনযাপন করছেন। চাকরির দাবিতে তারা আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, সকাল থেকেই গাজীপুরের বেশ কয়েকটি স্থানে বিভিন্ন পোশাক কারখানার চাকরিচ্যুত শ্রমিকরা তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশের আকাল

#

ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল হক

#

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু

#

রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার

#

কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান) এর উদ্যাগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

৭ দাবিতে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি চা শ্রমিকদের

#

স্বেচ্ছাসেবক দলের শোভাযাত্রায় মারামারির ছবি তোলায় ফটোসাংবাদিকের ওপর হামলা

#

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

#

ভোটারকে বাধা দিলে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি র‍্যাব ডিজির

#

শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied