ভোলায় রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা

Megna Tv

২৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
রোপা আমন রোপণে ব্যস্ত কৃষকরা।

ভোলার তজুমদ্দিন উপজেলাজুড়ে পুরোদমে চলছে রোপা-আমন ধান রোপণের কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার পাচঁটি ইউনিয়নের ধান চাষিরা। আগামী কিছুদিনের মধ্যেই রোপণ শেষ হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিসার।

তারা জানায়, সব ইউনিয়নের অধিকাংশ জমিতে ধান রোপণ কাজ প্রায় শেষ হয়েছে ৯০ ভাগ। আর কয়েকদিনের মধ্যে বাকি ১০ ভাগ জমিতে ধান রোপণ শেষ হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বছর চলতি মৌসুমে এবারের আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার শত হেক্টর জমিতে। মলংচড়া ইউনিয়ন-১০২০ হেক্টর, সোনাপুর ইউনিয়ন- ২৬৮০ হেক্টর, চাঁদপুর ইউনিয়ন -৩০৮০ হেক্টর, চাঁচড়া ইউনিয়ন -১৫৮০ হেক্টর, শম্ভুপুর ইউনিয়ন - ৪২৪০ হেক্টর, মোট আবাদ হয়েছে ১০ হাজার হেক্টর জমিতে। আমন ফসল আবাদে উল্লেখ্যযোগ্য জাতসমূহ ব্রি-ধান-৫২, ৮৭, ৯৩, ৯৫, ৭২, ৭৬, ৭৭; বি- আর-১১, ২২, ২৩; বিনা-১৭, ২০, জলাবদ্ধতা সহ্য করতে পারায় তজুমদ্দিন উপজেলায় প্রায় ৭০ শতাংশ জমিতে ব্রি-ধান-৫২ জনপ্রিয় জাত।

গত বছরের তুলনায় বছর বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে রোপা-আমন ধানের আবাদে। বছর ধানের দাম একটু ভালো থাকায় ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন অনেক কৃষক।

শম্ভুপুর ইউনিয়নের কৃষক বশির মিয়া বলেন, গতবার ধানের দাম কম থাকলেও বছর দাম বেশি হবে বলে মনে করি। আমাদের বিলে বেশির ভাগ জমিতে আমন ধান চাষ হয়েছে। আমি এবার দেড় বিঘা জমিতে রোপা আমন ধান করছি।

চাঁদপুর ইউনিয়নের চাষি কবির বলেন, শ্রমিক সংকটের কারণে রোপণ কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। এবার নিজের দুই বিঘা জমির পাশাপাশি লিজ হিসেবে আরও এক বিঘা জমিতে ধান রোপণের জন্য প্রস্তুত করা হয়েছে।

তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, মাঠপর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে কেজি বীজ ২০ কেজি সার ৭৮০ জন কৃষকের মাঝে আমন প্রণোদনা দেওয়া হয়েছে। বৃষ্টি হওয়ায় কৃষকরা বর্তমান পুরোদমে আমন ধানের চারা লাগানোর ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া বর্তমান অনুকূলে রয়েছে। আশা করি বোরোর মতোই আমনেরও বাম্পার ফলন হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied