তদন্তে সম্পৃক্ততা মিলেছে, আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

Megna Tv

১৬ দিন আগে শুক্রবার, জুলাই ৩১, ২০২৬


#
সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন করে আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

তদন্ত সংস্থা তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

আজ বুধবার (১৫ এপ্রিল) গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডে তৎকালীন র‍্যাব কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে এ মামলায় আসামি করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, “আসলে কারা আসামি হতে যাচ্ছেন, তা এখনই প্রকাশ করতে পারছি না। তবে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ অনেক কর্মকর্তার সম্পৃক্ততা পাচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণ প্রতিবেদন পাওয়ার আশাবাদী আমরা। তদন্ত সংস্থা এ নিয়ে কাজ করছে।”

নারকীয় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। আমিনুল ইসলাম বলেন, “শাপলা চত্বরে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ড গোটা পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তারা সিভিলিয়ান বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যেই হোক—সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। গত ৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৭ জুন নতুন দিন ধার্য করেছেন মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১।

এ মামলায় এখন পর্যন্ত ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

এ দিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে বর্তমানে কারাগারে রয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। একই মামলায় তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দিও দিয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বেগম জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তারের চাপ দেন দুই সম্পাদক

#

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

#

হামের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

#

হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবিতে লিগ্যাল নোটিশ

#

আইনগুলো আরও স্বচ্ছ করতে চায় বিএনপি: আইনমন্ত্রী

#

ভারতে ৩৩ শিশুকে ‘বিরল থেকে বিরলতম’ যৌন নির্যাতনকারী দম্পতির মৃত্যুদণ্ড

#

পটিয়ায় ৭ বছরের শিশুকে আইসক্রিমের লোভ দেখিয়ে ধর্ষণ

#

শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণ মামলা নেওয়ার নির্দেশ

#

কুমিল্লায় চাকরিচ্যুত ব্যাংকারের মরদেহ উদ্ধার, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

#

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চাওয়া রিটের শুনানি ২৫ আগস্ট

সর্বশেষ

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

#

আদালতের নির্দেশ অমান্য করায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

#

টিউশিনির টাকা চাওয়ায় ভৈরবে শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত

#

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

#

৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ

#

বেনজীরের সহযোগী নিলয়কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

#

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ

#

আসামিকে কন‍্যার মা-বাপের হাতে ছেড়ে দেন: শাহনাজ খুশি

Link copied