বেগমগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ড
২৪ দিন আগে শনিবার, আগস্ট ১, ২০২৬
সংগ্রহ
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী বোরহান উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয়ে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ওই কার্যালয়ে থাকা একটি অটোরিকশা আগুনে পুড়ে গেছে।
শনিবার ভোর রাতের দিকে ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দীনেশগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া অটোরিকশাটির মালিক জামায়াতে শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রসুলপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়সাল জানান, প্রতিদিনের মতো রাতে কার্যালয়ে ভেতরে অটোরিকশাটি রেখে বাইরে থেকে বন্ধ করে যান তারা। ভোর রাতের দিকে কার্যালয়ে আগুন লাগার খবর পান। সেখানে গিয়ে দেখেন অটোরিকশাটি পুড়ে গেছে।