আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চাওয়া রিটের শুনানি ২৫ আগস্ট

Megna Tv

২৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
হাইকোর্ট ভবন (ফাইল ছবি)

‘ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার’ অভিযোগ এনে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল চাওয়া রিটের শুনানির জন্য আগামী রবিবার (২৫ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন পিছিয়ে এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

গত ১৯ আগস্ট হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়। একইসঙ্গে রিট আবেদনে শেখ হাসিনার নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি দায়ের করেন। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলির নির্দেশনা চাওয়া হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ওবায়দুল কাদেরের মামলাতে হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে আবেদন গ্রহণ

#

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিলে ৫০ লক্ষ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কুমিল্লা নগরীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তি চরমে

#

একাত্তরকে দলীয়করণ করা ঠিক হয়নি: সালাহউদ্দিন

#

আসিফ মাহমুদকে নিয়ে এমপি হাসনাতের পোস্ট

#

আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

#

তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চায় সরকার, চেয়েছে ৬ হাজার ৭০০ কোটি টাকা

#

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন

#

শেখ হাসিনাকে না ফেরালে দেশের মানুষ শান্তি পাবে না:ড. মুহাম্মদ ইউনূস

#

ডাক বিভাগের কর্মীদের জনগণের সেবা করার নির্দেশ নাহিদের

Link copied