ঢাকায় ফিরল বিপিএল, কবে কখন কার খেলা—একনজরে সূচি

Megna Tv

১১ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

সিলেট পর্ব শেষ হতেই আবার ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুতে তিন ভেন্যুতে খেলার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম পর্ব বাদ পড়ে; উদ্বোধনী ম্যাচসহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিলেটে। এখন বাকি লিগ ও প্লে-অফের সব ম্যাচ হবে ঢাকায়।

এরই মধ্যে প্লে-অফের চিত্র অনেকটাই পরিষ্কার। সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারানোর পর রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স—এই তিন দলের শেষ চারে জায়গা নিশ্চিত হয়েছে। ঢাকায় লিগ পর্বের বাকি ম্যাচগুলোতে মূল লড়াই থাকবে আর একটি প্লে-অফ টিকিট নিয়ে।

বর্তমান পয়েন্ট টেবিলে রাজশাহী ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। চট্টগ্রাম ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর সিলেট রয়েছে শীর্ষ তিনে। বাকি দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস—এই তিনের মধ্যে চতুর্থ স্থানের লড়াই জমে উঠবে ঢাকায়।

তারিখম্যাচসময়ভেন্যু
১৫ জানুয়ারিচট্টগ্রাম রয়্যালস vs নোয়াখালী এক্সপ্রেসদুপুর ১টাঢাকা
১৫ জানুয়ারিরাজশাহী ওয়ারিয়র্স vs সিলেট টাইটান্সসন্ধ্যা ৬টাঢাকা
১৬ জানুয়ারিরংপুর রাইডার্স vs ঢাকা ক্যাপিটালসদুপুর ২টাঢাকা
১৬ জানুয়ারিচট্টগ্রাম রয়্যালস vs রাজশাহী ওয়ারিয়র্সসন্ধ্যা ৭টাঢাকা
১৭ জানুয়ারিরংপুর রাইডার্স vs নোয়াখালী এক্সপ্রেসদুপুর ১টাঢাকা
১৭ জানুয়ারিচট্টগ্রাম রয়্যালস vs ঢাকা ক্যাপিটালসসন্ধ্যা ৬টাঢাকা

প্লে-অফ (ঢাকা)

তারিখম্যাচসময়
১৯ জানুয়ারিএলিমিনেটর (৩য় বনাম ৪র্থ)দুপুর ১টা
১৯ জানুয়ারিকোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য়)সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারিকোয়ালিফায়ার-২সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারিফাইনালসন্ধ্যা ৭টা

সব মিলিয়ে ঢাকায় ফিরে শেষ ধাপে প্রবেশ করছে বিপিএল। লিগ পর্বে শেষ ছয় ম্যাচেই নির্ধারিত হবে প্লে-অফের শেষ টিকিট, এরপর ১৯ জানুয়ারি থেকে শুরু হবে শিরোপার লড়াই।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ব্রাজিলকে বিদায় করে যা বললেন বিয়েলসা

#

দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

অস্ট্রেলিয়ার পার্থ স্কর্চার্সের বিপক্ষে নাটকীয় জয় বাংলাদেশ এইচপির

#

তৃতীয় ম্যাচও পরিত্যক্ত পাকিস্তান শাহিনসের কাছে সিরিজ হার বাংলাদেশ ‘এ’ দলের

#

আইপিএল ছেড়ে হঠাৎ কেন দেশে ফিরলেন কামিন্স

#

ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দিতে পারবেন না খাজা

#

কুমিল্লায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল সবুজের লড়াইয়ে লাল দলের বিজয়

#

গোল করলেন নেইমার, ‘মোটা’ বললেন ভক্ত

#

জ্যোতি-জাহানারাদের নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ‘এ’ দল

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied