গ্রামের দারিদ্র্য বিমোচন এগিয়ে আসলে বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন ইসহাক

Megna Tv

২৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বিশিষ্ট শিল্পপতি ইসহাক

গ্রামের দারিদ্র্য বিমোচন এগিয়ে আসলে বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন ইসহাক


ইবনুল হাসান রায়হান - কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনার কেশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ  ও নুরানী মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে পোশাক বিতরণ করেন ইকবাল হোসেন ইসহাক নামে এক  বিশিষ্ট শিল্পপতি প্রবাসী ব্যবসায়ী। 




মঙ্গলবার বিকেলে কেশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশিষ্ট সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি কেশেরা গ্রামের কৃতি সন্তান মালয়েশিয়া প্রবাসী ও বিশিষ্ট শিল্পপতি মোঃ ইকবাল হোসেন ইসহাক উপস্থিত হয়ে এই শিক্ষা উপকরণ খাতা, কলম ও স্কুল ব্যাগ বিতরণ করেন।

এছাড়া কেশেরা নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সকল শিক্ষার্থীদের জন্য গায়ের পাঞ্জাবি উপহার দিয়ে তাদের পড়ালেখার সার্বিক সহযোগিতার দায়িত্ব নেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন বলেন, আমি আমার গ্রামটাকে খুব সুন্দর করে সাজাতে চাই, আমার গ্রামের মানুষদের সহযোগিতা নিয়ে আমার গ্রামটাকে একটা মডেল গ্রাম হিসেবে পরিণত করতে চাই, আমার গ্রামটাকে এমনভাবে সাজাবো যেন বাংলাদেশে কেশেরা গ্রাম হিসেবে পরিচিতি লাভ করতে পারে।

এ সময় তিনি আরো বলেন, আমার গ্রামে দল মত নির্বিশেষে সবাইকে এক করে কাজ করতে চাই, আমার গ্রামের কেউ যদি কোন হামলা মামলায় জড়িত থাকে তাহলে আমি দুই পক্ষ এবং ওসি ও ডিসি সাহেব কে নিয়ে আমি সরাসরি বসে সমাধান করার চেষ্টা করব।

মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আঃ মান্নান সিকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী নাজমুল আশরাফ, মোঃ জয়নাল আবেদীন ও ব্যবসায়ী কাজী নাজমুল,  চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied