একাত্তরকে দলীয়করণ করা ঠিক হয়নি: সালাহউদ্দিন

Megna Tv

৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

একাত্তরকে দলীয়করণ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‌‘বাংলাদেশ যেখানে আছে সেখান থেকে আবারও দাঁড় করাতে হবে। টেনে তুলতে হবে। যাদের ইতিহাস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস ১৯৪৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে; তাদের কথাও আমাদের বলতে হবে। যারা ইনিয়ে বিনিয়ে বলছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। আমরা মাঝে মাঝে জিঙ্গেস করি, মুক্তিযুদ্ধাটা কি পাকিস্তানের পক্ষে ছিল? সেটা আমাদের ছাত্রবন্ধুরা ভালোমতো বলতে পারবেন। জনগণের সাথে কিছুদিন পরে হয়তো বলবে, তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করি নাই। এ রকম অনেক বক্তব্য আপনারা ভোটের ময়দানে শুনতে পাবেন।’ 

তিনি বলেন,  ‘এখন জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। তারপরও মাঠে ময়দানে আমাদের পরিকল্পনা নিয়ে যেতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, আমাদের কথা পরিষ্কার, ইহজগতে আমরা কি করতে চাই সেটা জনগণের সামনে পরিষ্কার করা। আমরা তাদের বলবো, এই আপনার স্বাস্থ্য, এই আপনার সন্তানের শিক্ষা, এই কৃষি উৎপাদনের উপকরণের পাওয়ার নিশ্চিয়ত, কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাওয়া। এই আপনার জন্য স্বাস্থ্যকার্ড, এই কৃষিকার্ড, এই সার্বিক সার্বিক অর্থনৈতিক মুক্তির সনদ।

তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল উল্লেখ করে আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, দুর্নীতির ইতিহাস জাতিকে না ভোলার আহ্বান জানান তিনি। 


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied