সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান আলী রীয়াজ

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
অধ্যাপক আলী রীয়াজ (ফাইল ছবি )

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। প্রাথমিকভাবে এ কমিশনের প্রধান ছিলেন শাহদীন মালিক।

সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান নিয়োগ দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন এবং কমিশন প্রধানদের নাম ঘোষণা করেন। সেই পরিপ্রেক্ষিতে সরকার ছয়টি কমিশন গঠন করেছিল এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল।

চিঠিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের পরিবর্তে অধ্যাপক আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করে কমিশন গঠনের জন্য অনুশাসন দিয়েছেন।

এমতাবস্থায় অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন, কার্যপরিধি নির্ধারণ এবং কমিশনকে সাচিবিক সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে নতুন কোচ নিয়োগ পাকিস্তানের

#

সফলতার সবচেয়ে বড় প্রেরণা ও বড় আশীর্বাদ হলেন মা

#

ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন আর তা হবে না ; আসিফ মাহমুদ।

#

১৪ এপ্রিলের মধ্যে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন

#

মায়ের সেবা করলে যে পুরস্কার মিলবে

#

তিন ঘণ্টা পর আখাউড়া ইমিগ্রেশনে যাত্রী পারাপার শুরু

#

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন ৩১৫ চরমপন্থী

#

কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের কর্মসূচিতে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রারের (বিদেশি) মন্তব্য

#

চীনে করোনার নতুন ঢেউ, সপ্তাহে আক্রান্ত হবেন সাড়ে ৬ কোটি মানুষ

#

কক্সবাজারে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ৯

Link copied