একই সীমান্ত দিয়ে আজ ভারতে পাচার হচ্ছিল দুই কেজির বেশি স্বর্ণ

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
উদ্ধার হওয়া স্বর্ণ

ভারতে পাচারের সময় যশোরের শার্শার বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের পাঁচ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কদম আলী (৩৫) নামে একজনকে আটক করেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই স্বর্ণের চালানসহ কদম আলীকে আটক করা হয়। আটক ব্যক্তি যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা বেনাপোল কাঁচাবাজারে গোপনে অবস্থান নেন। এ সময় ওই পাচারকারী বেনাপোল কাঁচাবাজার এলাকায় এলে সন্দেহ হলে আটক করে। তখন তার দেহ তল্লাশি করে পাঁচ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন দুই কেজি ৩৫০ গ্রাম। জব্দ সোনার বাজারমূল্য প্রায় দুই কোটি ৩৮ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এবং টু আইসি মেজর ফারজিন ফাহিম জানান, দুই কোটি ৩৮ লাখ টাকা মূল্যের দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের পাঁচ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়। গতকালও বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে সাড়ে চার কেজি স্বর্ণের বারসহ মাহফুজ মোল্লা নামে একজনকে আটক করা হয়।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied