তারেক রহমানের ৩১ দফা ও হাজী ইয়াছিনের কর্মপরিকল্পনার প্রচার মিছিল

Megna Tv

১৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লাকে এগিয়ে নেওয়ার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে হাজী ইয়াছিনের স্বপ্ন ও প্রত্যাশা ধারণ করে লিফলেট বিতরণ এবং এক বর্ণাঢ্য মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে নগরীর কান্দিরপাড়ে বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া একটি বিশাল মিছিল সালাউদ্দিন মোড় হয়ে পূবালী চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

মিছিল শুরুর আগে উপস্থিত নেতৃবৃন্দের হাতে হাতে বিতরণ হয় রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট। লিফলেটে বিএনপি ঘোষিত রাষ্ট্র পরিচালনার নতুন নীতিমালা, প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, নাগরিক স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠা, এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয়। 
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বর্ষীয়ান বিএনপি নেতা এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম। 


সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, মাহাবুবর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, মহানগর যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক আসিফ মাহমুদ জহির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাসা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহরম, কুমিল্লা মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, আদর্শ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সায়েম মজুমদার, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া জুয়েল, যুবদল নেতা মনছুর নিজামী ও মশিউর রহমান সজিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

মনোনয়নের দাবীতর কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা

#

আওয়ামী লীগ প্রতিষ্ঠাই হয়েছিল মানুষের অধিকারের জন্য: প্রধানমন্ত্রী

#

বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ

#

ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক

#

কুমিল্লা নগরীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তি চরমে

#

চাঁপাইনবাবগঞ্জে কুপিয়ে পালানোর সময় একজনকে পিটিয়ে হত্যা

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

Link copied