রাজনীতি এনসিপি থেকে ৪ নেতার পদত্যাগ

Megna Tv

১৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জেলা আহ্বায়কসহ চারজন নেতা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তারা তাদের পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানান তারা।

পদত্যাগ করা নেতারা হলেন— জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন। তবে পদত্যাগের পেছনে ভিন্ন ভিন্ন কারণও রয়েছে বলে জানা গেছে।

মো. আলাউল হক বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলেন না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এনসিপিতে যুক্ত হলেও সময়ের সঙ্গে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। এ কারণে হতাশা থেকেই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন মো. আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকে আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটিও গঠন করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সন্ধ্যায়

#

মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে হামলা করলেন পার্কে

#

‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

#

একের পর এক মিছিলে প্রকম্পিত মানিক মিয়া এভিনিউ

#

ব্যাংক লুটকারী সেই গ্রুপটিকেই দেওয়া হচ্ছে আরও ৪ ব্যাংক: শিবির সভাপতি

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় ভারত-পাকিস্তানের বৈঠক

#

ভারতের সঙ্গে হাসিনা সরকারের সব গোপন চুক্তি বাতিলের দাবি

#

খালেদা জিয়ার আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে

#

এ সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ : ইসি সচিব

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied