খালের পানিতে ভেসে উঠল প্রাইভেটকার

Megna Tv

২৪ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
খাল থেকে তোলা হচ্ছে প্রাইভেটকার।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি খালে প্রাইভেটকার ভেসে উঠেছে। নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়ন নান্দুরা গ্রামের পূর্বপাশের খাল থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেটকারটি খালের পানি থেকে পাড়ে তুলেন।

জানা যায়, বুধবার সকালে খালের পানির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় কালো রঙের গাড়িটি ভেসে উঠে, তখন স্থানীয় বাসিন্দা লাল মিয়া নামের এক ব্যক্তি গাড়িটি দেখে থানা পুলিশকে খবর দিলে তারা এসে গাড়িটি উদ্ধার করেন।

নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে উপজেলার কুড়িঘর মহেশ সড়কের পাশের নান্দুরা খালে একটি প্রাইভেটকার ভেসে উঠেছে। এই খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটি খাল থেকে পাড়ে তুলে আনেন। একই সঙ্গে দমকল বাহিনীর সদস্যরা খালে তল্লাশি চালান। সময় একটি মোবাইল ফোন শার্ট পাওয়া যায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারটি দুর্ঘটনায় পতিত হয়েছিল। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রাইভেটকারটি থানায় নেওয়ার প্রস্তুতি চলছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নরের আয়কর নথি জব্দের আদেশ

#

বিএনপি সরকার গঠন হলে দেশে টেকসই উন্নয়ন করা হবে - মোঃআবুল কালাম

#

চট্টগ্রাম ওয়াসার এমডিকে দিতে হবে ১৫ বছরের আয়ের হিসাব, পদত্যাগে আলটিমেটাম

#

গণপূর্ত প্রকৌশলীকে মারধর, ঠিকাদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা

#

গাইবান্ধায় ধানক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ

#

আখাউড়ায় দুই ভারতীয় নাগরিক আটক

#

ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন আর তা হবে না ; আসিফ মাহমুদ।

#

যত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত ড. ইউনূস সফল হবেন: ফখরুল

#

বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না,সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে।

#

যমুনার উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান

Link copied