পাটের মূল্য নিয়ে শঙ্কায় চাষীরা

Megna Tv

২৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সোনালি আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজে ব্যস্ত সবাই।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালি আঁশ। পাট থেকে সোনালি আঁশ ছাড়ানো রোদে শুকানোর কাজে ব্যস্ত সবাই। নদী-নালা খাল বিল থেকে জাগ দেওয়া পাট তুলে এনে তার থেকে আঁশ ছাড়ানো রোদে শুকানোর কাজ করছেন তারা। বছর পাটচাষে আবহাওয়া অনুকূলে না থাকায় পাট চাষীদের বিপাকে পড়তে হয়েছিল। তবু সোনালি আঁশের সোঁদা গন্ধে স্বপ্নের সোনালি আঁশ দেখে কৃষকদের মনে স্বস্তি ফিরেছে। তবে বছর পাটের ফলন ভালো হলেও আশানুরূপ মূল্য না পাওয়ার শঙ্কায় রয়েছেন চাষীরা।

দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এই উপজেলায় পাট চাষীর সংখ্যা প্রতিবছরই কমছে। কৃষক ধান চাষের দিকে ঝুঁকছে বেশি। অন্য বছরের তুলনায় বছর পাটের ফলন ভালো হয়েছে বলে জানান চাষীরা। চাষীরা পাট কেটে নদী, নালা, খাল, বিল ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন।

কোথাও কোথাও দেখা গেছে, নারী-পুরুষের অংশগ্রহণে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। তবে গত বছরের তুলনায় বছর পাটের বাজারমূল্য নিয়ে শঙ্কা প্রকাশ করেন চাষীরা। বছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম জমিতে পাট চাষ করা হয়েছে। উপজেলায় লক্ষ্যমাত্রা ৭৪ হেক্টর থাকলেও বছর ৫৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে বলে জানান উপজেলা কৃষি বিভাগ।

এদিকে পাট চাষী উপজেলার কান্দুঘর এলাকার জয়নাল আবেদীন বাচ্চু বলেন, এখন পাট কাটা, পানিতে ডোবানো ধোয়ার কাজে আমরা ব্যস্ত সময় পার করছি। বছর আবহাওয়া অনুকূলে ছিল না। তবু পাটের ফলন মোটামুটি ভালো হয়েছে। শুর থেকে পাট শুকানো পর্যন্ত যা খরচ করেছি সেই অনুযায়ী পাটের মূল্য পাব কিনা জানি না। শুনছি বছর পাটের বাজার মন্দা যাচ্ছে।

উপজেলার সিদলাই এলাকার পাট চাষী দেলোয়ার হোসেন দুলু বলেন, বছর আমি ত্রিশ শতক জমিতে পাট চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে প্রায় চার হাজার টাকা। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে না থাকায় পাটচাষে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তারপরও পাটের ফলনও ভালো হয়েছে। তবে আশানুরূপ মূল্য না পেলে আমি ক্ষতিগ্রস্ত হব।

ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাহবুবুল আলম জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে বছর পাটচাষ ব্যহত হয়েছে। গত বছরের চেয়ে বছরে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে পাটচাষ হয়েছে। অধিকাংশ কৃষকই পাটচাষ ছেড়ে ধান চাষে আগ্রহী হয়ে পড়ছেন। তবে বছর পাটের ফলন ভালো হয়েছে। পাটের ন্যায্য মূল্য পেলে চাষীদের মাঝে পাট চাষে আগ্রহ বাড়বে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খাগড়াছড়িতে ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

#

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ

#

চূড়ান্ত অনুমোদন পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’: কার্যক্রম শুরু দেশের বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংকের

#

বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল

#

‘জেল খাটতে কেমন লাগে’, কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

#

জুনিয়র শিক্ষকের নামে বরাদ্দ নেওয়া কোয়ার্টারে থাকছেন সহকারী প্রধান শিক্ষক

#

ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল হক

#

প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied