মানিকগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

Megna Tv

২১ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
মানিকগঞ্জের ঘিওরে ১৫ নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ।

মানিকগঞ্জের ঘিওরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫ নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুবৃত্তরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক জানান, ‘ভোর সাড়ে চারটার দিকে বিদ্যালয়ের নৈশ প্রহরী পাশের মসজিদে নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাংকন ফেস্টুন পুড়ে গেছে। তাছাড়া বিদ্যালয়ে কালো ধোয়ার আস্তরণ পড়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।’


উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন জানান, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের অগ্নিসংযোগের খবর পেয়েছি। তবে কে বা কারা দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied