কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি অ্যাস্পেন

Megna Tv

১৬ ঘন্টা আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
মোংলা বন্দরে ভিড়েছে এমভি অ্যাস্পেন।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি অ্যাস্পেন নামক একটি বাণিজ্যিক জাহাজ। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙর করে ওই বাণিজ্যিক জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিষ্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, গত ৯ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৪৫ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ১৭ হাজার ৮০০ টন কয়লা খালাস করে। লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আনা হয়। বাকি ২৮ হাজার টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙর করে জাহাজটি। এখান থেকে কয়লা খালাস করে লাইটার যোগে নেওয়া হবে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে।

এর আগে গত ২৮ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরের এসেছিল একটি বাণিজ্যিক জাহাজ।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied