কুমিল্লা মুরাদনগরে যুবককে পিটিয়ে হত্যা

Megna Tv

২৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
নিহত মোঃ ফারুক


স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মুরাদনগরের ১১নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন মির্জাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোঃ ফারুক (৩৪) বয়সী এক যুবককে মাদক সেবনে বাঁধা দেয়ায় গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

শনিবার ১৭ আগস্ট মধ্য রাতে দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন মির্জাপুর গ্রামের ঈদগাহ এলাকায় তাকে মারধর করে তাকে বাড়ীর সামনে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

বিষয়টি নিয়ে তার মা রুবি আক্তার জানান, আমার ছেলে ফারুককে একই গ্রামের ছালাহ উদ্দিন  আমার বাড়ীতে এসে তাকে ডেকে নিয়ে যায় আয়না ব্রিজের উপরে। সেখানে তাকে নশু মিয়া, আব্বাস উদ্দিন, হারুন মিয়া, আহাম্মদ মিয়া, শরীফ, নেকবরসহ ৫/৭ জনের একটি সন্ত্রাসীদল তাকে পরিরকল্পিত ভাবে হত্যার ‍উদ্যেশ্যে বেধেঁ মারধর করে।  পরে তাকে পুনরায় আবার বেধড়ক মারধর করে মির্জাপুর ঈদগাহে নিয়ে এসে জনসম্মূখে তার দু-পা পিটিয়ে ভেঙ্গে দেয়। পরে তাকে এলোপাতাড়ী ভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে তার মৃত্যু নিশ্চিত করে লাশ ভিকটিমের বাড়ীর সামনে রাস্তায় রেখে আসে। পরবর্তিতে স্থানীয়রা গ্রাম পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ফারুক মিয়ার লাশ উদ্ধার করে থানায় প্রেরন করে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।

এ বিষয় কুমিল্লা মুরাদনগর থানার তদন্ত অফিসার ইনচার্জ (তদন্ত)  শরিফ ইবনে আলম জানান, স্থানীয় বিরোধের কারনে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর  রিপোর্টের উপর বিস্তারিত জানা যাবে।

 

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied