৪৬তম বিসিএস পরীক্ষা স্থগিত

Megna Tv

২৭ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ফাইল ছবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতেতে বলা হয়, আগামী ২৮ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ৪৬তম বিসিএসের (আবশ্যিক পদ সংশ্লিষ্ট বিষয়) লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষা সময় তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসে হাজার ১৪০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে শিক্ষায় ৫২০ জন। প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ গণপূর্তে ৬৫ জনকে নেওয়ার কথা জানানো হয়।

৪৬তম বিসিএসে হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল লাখ ৩৮ হাজার।

 

 NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied