কুমিল্লা নগরীর রূপায়ণ দেলোয়ার টাওয়ারের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

Megna Tv

২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
দেলোয়ার টাওয়ারের র‍্যাফেল ড্র

কুমিল্লা নগরীর রূপায়ণ দেলোয়ার টাওয়ারের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

ইবনুল হাসান রায়হান - কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লার জনপ্রিয় শপিং মল রূপায়ন দেলোয়ার টাওয়ার শপিং মলে ক্রেতাদের মাঝে কেনাকাটায় বাড়তি আনন্দ সহ উৎসাহ বাড়াতে আয়োজন করা হয় র‌্যাফেল ড্র। সে সাথে ঈদের পূর্বে শপিংএর মাধ্যমে ক্রেতাদের মধ্যে টোকেন বিতরণ করা হয়।

শনিবার সকাল ১১টায় কান্দিরপাড় অবস্থিত রুপায়ন দেলোয়ার টাওয়ারের নিচতলায় এই র‌্যাফেল ড্র’র জমকালো অনুষ্ঠান শুরু হয়।



গুলজার হোসেনের সঞ্চালনায় র‍্যাপেল ড্র'এর আয়োজন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার হক টাওয়ারের চেয়ারম্যান আলহাজ্ব জামাল খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিরপাড় দোকান কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, রূপায়ণ হাউসিং এস্টেট লিমিটেডের হেড অফ ফ্যাসিলিটিজ কামাল হোসেন, কান্দিরপাড় দোকান কল্যাণ সমিতির সেক্রেটারি মোঃ মুজাহিদ চৌধুরী,রূপায়ন হাউজিং এস্টেড লিমিটেডের রবিউল আওয়াল শিপন, মিনহাজ আবেদিন।

এ ছাড়াও এই সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহাবুবুর রহমান, মো: ইউসুফ, সুমন, জুয়েল, আলমগীর হোসেন, গোলাম ফারুক, এড.কাউছার আলম ভূইয়া, কলিমুল্লাহ, খোরশেদ আলম,রুবেল ঘোষ, শ্যামল দত্ত, সাখাওয়াত হোসেন, বাচ্চু মিয়া, জাহিদ হোসেন, নোমান, মজিবুর রহমান, জয়নাল আবেদীন, মুসা সরকার, মনির হোসেন, জিয়াউর রহমান রাসেল, জামাল হোসেন প্রমুখ।

র‌্যাফেল ড্র-এ প্রথম পুরস্কার ছিল একটি সুজুকি মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার হোন্ডা ব্র্যান্ডের আরেকটি বাইক, তৃতীয় পুরস্কার ছিল স্বর্ণের একটি চেইন এবং চতুর্থ পুরস্কার একটি ফ্রিজ, পঞ্চম পুরস্কার একটি ডিপ ফ্রিজ, ষষ্ঠ পুরস্কার একটি ওয়াশিং মেশিন, সপ্তম পুরস্কার একটি ওভেন, অষ্টম পুরস্কার একটি স্মার্ট মোবাইল ফোন, নবম-দশম পুরস্কার একটি করে ডিনার সেট সহ মোট ১০১টি পুরস্কার ছিল।
মার্কেট কর্তৃপক্ষ অতিথি ও সাধারণ মানুষের সামনে একটি স্বচ্ছ ও আনন্দঘন পরিবেশে র‌্যাফেল ড্র আয়োজন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও  ভবিষ্যতে এ ধরনের ইতিবাচক উদ্যোগে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

#

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

#

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

#

জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল ৪ আগস্ট : উদবাতুল বারী আবু

#

একাত্তরে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন তাদের কাছ থেকে যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে - মনিরুল হক চৌধুরী এমপি

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার - কুমিল্লায় কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

#

ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান

Link copied